সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে ৪ হাজার ৮শ ডোজ করোনা ভ্যাকসিন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে করোনার ৪ হাজার ৮শ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় জেলা সিভিল সার্জন অফিসে প্রথম পর্যায়ের এসব টিকা এসে পৌঁছায়।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এসব টিকা বুঝে নেন। পরে সেগুলো ই.পি.আই স্টোরের বিশেষ ফ্রিজে সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

এ সময় সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ‘করোনার টিকা প্রদানে সব ধরনের ব্যাবস্থা এরই মধ্যে জেলা স্বাস্থ্য অধিদপ্তর গ্রহণ করেছে। আগামী ৭ ফেব্রুয়ারি জেলায় করোনার টিকা কার্যক্রম শুরু হবে। টিকা নেওয়ার আগে অবশ্যই নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

তিনি আরও জানান, ৪ কার্টুনে ৪ হাজার ৮০০ ফাইল করোনা টিকা আমরা পেয়েছি, যা থেকে ৪৮ হাজার মানুষকে এই টিকা প্রদান করা যাবে। পাশাপাশি টিকা গ্রহণে মানুষের মাঝে ভীতি দূর করতেও কাজ করছে বলে জানান সিভিস সার্জন।’

অপরদিকে, জেলাবাসীকে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, ‘স্বতঃস্ফূর্তভাবে জেলার মানুষ সবাই টিকা নিতে এগিয়ে আসবে এবং মানুষের মাঝে আত্মবিশ্বাস বাড়নোর জন্য জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষই প্রথমেই এই টিকা গ্রহণ করবে।’

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, স্বাচিপ সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক ডা. ফুয়ারা ইয়াসমিন, বেক্সিমো কোম্পানীর রাজশাহী ডিপো রশিদ আহম্মেদ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা