সারাদেশ

পাবনায় ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিনিধি, পাবনা: শনিবার (৩০ জানুয়ারি) পাবনা সদর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা তিনটার দিকে সদর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে সরঞ্জামগুলো কেন্দ্রের দায়িত্বপ্রপাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে বুঝিয়ে দেওয়া হয়। তারপর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় স্ব-স্ব ভোট কেন্দ্রে। নির্বাচনের উপকরণের মধ্যে রয়েছে সীল, অমোচনীয়কালি, ব্যালট বাক্সসহ অন্যান্য উপকরণ। শুধু ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

পাবনা সদর পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার কাওছার মোহাম্মদ জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর বাইরে বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব সদস্য, আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, পাবনা পৌরসভার ১৫টি সাধারণ ওয়ার্ড ও ৫টি সংরক্ষিত ওয়ার্ডের ৩৯টি ভোট কেন্দ্রের ৩৪৬টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ১ লাখ ১২ হাজার ২৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মেয়র পদে ৫ জন, সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ৭৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা