সারাদেশ

চুয়াডাঙ্গায় পৌঁছেছে ৩৬ হাজার করোনার টিকা 

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : মহামারি করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) চুয়াডাঙ্গায় ৩৬ হাজার ডোস এসেছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে পৌঁছায়।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ভ্যাকসিনবাহী গাড়িটি চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসে প্রবেশের সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন এএসএম মারুফ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত এসপি কনক কান্তি দাস, সিনিয়র কনস্যালট্যান্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. আবুল হোসেন, মেডিক্যাল অফিসার ডা. মো. আউলিয়ার রহমান, ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দা টোটন প্রমুখ।

বেক্সিমকো ফার্মাসিটিউক্যাল ডেপুটি ম্যানেজার ডিস্ট্রিবিউশন কামরুল আহসান জানান, শুক্রবার খুলনা বিভাগের ৬টি জেলায় ভ্যাকসিন বিতরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, ভ্যাকিসিনগুলো সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ ভাগে জেলায় ৫০টি কেন্দ্রের মাধ্যমে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, সঠিক ও সুষ্ঠুভাবে এই ভ্যাকসিন প্রদানের জন্য একটি কমিটি হয়েছে। যারা পুরো বিষয়টি মনিটরিং করবে এবং এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা