সারাদেশ

বহিষ্কার হওয়া খুবির দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বহিষ্কার হওয়া খুবির দুই শিক্ষার্থীর শাস্তি মওকুফ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ ব্যাপারে প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

এতে বলা হয়, শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর উপর আরোপিত শাস্তি মওকুফ করা হয়েছে। গত ২৭ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শাস্তি মওকুফ হওয়া শিক্ষার্থীরা হলেন- বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান ও ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমামুল ইসলাম।

আরও বলা হয়, গত ২৬ জানুয়ারি ওই শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা বোর্ড প্রদত্ত তাদের উপর আরোপিত শাস্তি মওকুফ করা হয়েছে। বোর্ড মনে করে শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে আচরণের ব্যাপারে শ্রদ্ধাশীল হবেন এবং প্রাতিষ্ঠানিক বিধি-বিধান মেনে চলবেন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা