সারাদেশ

খুলনায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ আটক ৩

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় প্রায় ১০০ কোটি টাকার সাপের বিষসহ ৩ পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে মহানগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাবনার নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার, ইব্রাহিম পরামাণিকের ছেলে লুৎফর রহমান ও যশোরে রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস। তারা যশোর ও পাবনা এলাকায় বসবাস করেন।

র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক টিম বৃহস্পতিবার সকাল ৬টায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সাপের সাপের বিষসহ তিন পাচারকারীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৬টা সিল করার বোতলে ১৬ পাউন্ড সাপের বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা হবে। আটককৃতদের র‌্যাব-৬'র সদর দপ্তরে আনা হয়েছে। ফ্রান্স থেকে এনে অন্য কোথাও পাচার করাই ছিল ওদের উদ্দেশ্য। জিজ্ঞাসাবাদে তারা বেশকিছু তথ্য দিয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

র‌্যাব সূত্রে জানা যায়, ‌সুদৃশ্য ছয়টি কন্টিনারে ১২ পাউন্ড সাপের বিষসহ তিন পাচারকারীকে আটক করা হয়েছে। তিনটি তরল ও তিনটি পাউডার অবস্থায় রয়েছে সাপের বিষ। উচ্চপর্যায়ের মাদক সেবন বা প্রস্তুতকাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে এ বিষ। কন্টিনারে মেইড ইন ফ্রান্স লেখা। এ ধরনের বিষের এক পাউন্ডের বাজার মূল্য সাত কোটির অধিক, সে হিসেবে ১২ পাউন্ডের দাম প্রায় শত কোটি টাকার কাছাকাছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা