সারাদেশ

সিলেটে অপহরণের ৮ দিন পর যুবক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট সদর উপজেলার শিবেরবাজার থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করা হয়েছে।

তার নাম আজাদ হোসেন (১৯)। সে জালালাবাদ থানার বড়ফৌদ গ্রামের মো. নুর উদ্দিনের (৪৯) ছেলে।

তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে বড়ফৌদ গ্রামের কামালের দোকানের সামনে থেকে একই গ্রামের ফয়জুর রহমানের ছেলে নজির আহমদ মোজাহিদ (২৪), মৃত আরজান আলীর ছেলে মুসলেহ উদ্দিন (৩৮) মৃত মনু মিয়ার ছেলে কবির আহমদ সমশাদ (৪৫), ফয়জুর রহমানের ছেলে বশির আহমদ (২৬) আজাদকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে তার বাবা নুর উদ্দিন থানায় মামলা দায়ের করেন।

এরপর থেকে পুলিশ আজাদকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।

অবশেষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবেরবাজারের কান্দিগাঁও গ্রামের রাস্তা থেকে মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

বর্তমানে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের।

তিনি জানান, অপহরণকারীদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা