সারাদেশ

খুবি উপাচার্যকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর কার্যকালের দ্বিতীয় মেয়াদ সফলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

বুধবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। সংবর্ধনার জবাবে উপাচার্য বলেন, সততা, নিষ্ঠা আন্তরিকতা ও কর্মদক্ষতা একটি প্রতিষ্ঠানের অগ্রগতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া প্রাতিষ্ঠানিক সমৃদ্ধি অর্জন করা যায় না।

তিনি আরও বলেন তাঁর কর্মমেয়াদে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এ দীর্ঘ সময়ে দায়িত্বপালন করতে গিয়ে তারও ভুল হতে পারে, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

এসময় আরও বক্তৃতা করেন জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, সহকারী রেজিস্ট্রার তাসলিমুল হক, গুলশান আরা, সেকশন অফিসার মঞ্জুর মোর্শেদ ও রমা দাস।

এর আগে দুপুর ১২টায় একই স্থানে বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারিদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এসময় তিনি বলেন, স্বচ্ছতার ভিত্তিতে কর্মচারিদের নিয়োগ দেওয়া হয়েছে। যে কারণে যোগ্য প্রার্থীরাই নিয়োগ পেয়েছেন। তিনি নিয়োগপ্রাপ্তদের আন্তরিকতা, নিষ্ঠার সঙ্গে কাজ করে নিজ নিজ দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় আরও বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
সদ্য নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন পার্সোনাল এ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর মো. জয়নাল ফরাজী, ল্যাব টেকনিশিয়ান টুম্পা বিশ্বাস, ৪র্থ শ্রেণির কর্মচারী জাহিদুল ইসলাম ও আনিসুর রহমান। এসময় তারা উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন। এর আগে সদ্য নিয়োগপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা