সারাদেশ

নরসিংদীতে ১৬ ক্যান্সার রোগী পেল অনুদানের চেক

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড ও জন্মগত হৃদরোগীদের মধ্যে ১৬ জনকে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। নরসিংদীর পলাশ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্দ্যোগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার মাধ্যমে এসব চেক বিতরণ করা হয়।

পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চেক বিতরণ করেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. মনির হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মো. আরিফুর রহমান।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা