বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু
সারাদেশ

বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : ৩ ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরিসহ সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, ভোর থেকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরির চালকেরা নৌপথে দিক নির্ণয় করতে ব্যর্থ হন। ফলে, নৌপথে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ছয়টা সব ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা যায়, আজ ভোররাত থেকে ঘন কুয়াশার কারণে নৌযান চালকদের নৌপথে দিক নির্ণয় করতে সমস্যা হচ্ছিল। এতে চালকদের যান চালাতে কষ্ট হয়ে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, কুয়াশার কারণে ভোর থেকে নয়টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল ব্যাহত হয়। পরে ৯টার দিকে স্বাভাবিক হয় লঞ্চ ও স্পিডবোট চলাচল।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা