নোয়াখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম
সারাদেশ

নোয়াখালীতে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবলীগ নেতা আব্দুল মান্নানকে (৩৪) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত যুবলীগ নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ শরীফপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত আব্দুল মান্নান (৩৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন সোমবার রাত পৌনে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ন্যায্যমূল্য বাজার নামকস্থান থেকে ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল মান্নান মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। বাড়ি যাওয়ার পথে পেছন থেকে অজ্ঞাত ৪/৫ জন দুর্বৃত্ত কিরিচ দিয়ে কুপিয়ে তাকে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা