সারাদেশ

‘সমাজের অনাচার বন্ধে পুলিশের পাশে থেকে সহযোগিতা করতে হবে’

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল হক খান (বিপিএম) বলেছেন, পাবনার ২০ লাখ জনসংখ্যার বিপরীতে পুলিশ সদস্য রয়েছে ১৮০০ জন। পুলিশের একার পক্ষে সকল অপরাধ প্রতিরোধ করা সম্ভব নয়। তাই সমাজের অনাচার বন্ধে পুলিশের পাশে থেকে সহযোগিতা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের ৮নং বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন বিরোধী জনসচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, পর্নোগ্রাফি সন্তানদের চরিত্র গঠনে ব্যাঘাত ঘটায়। তাই সন্তানদের প্রতি কঠোর নজরদারি রাখতে হবে অভিভাবকদের। অপরাধ দমনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। একটি চক্র ডিজিটাল মাধ্যমকে গুজবের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। উস্কানিমূলক বিষয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ফেসবুক ব্যবহারে সতর্ক থাকতে হবে। ১৮ বছরের আগে ফেসবুক ব্যবহার না করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার মহিবুল হক খান বলেন, মানুষের বিপদে পাশে থাকার জন্যই বিট পুলিশিং কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বিট পুলিশিং এর লক্ষ্য হলো পুলিশের সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। পাবনা জেলায় ১০৩টি বিট পুলিশিং রয়েছে। প্রতিটি বিট পুলিশিং এ একজন এসআই এর নেতৃত্বে টিম কাজ করছে। সেখানে সরকারি বিশেষ একটি নম্বর বরাদ্দ দেওয়া হয়েছে। আপনাদের সমস্যার কথা তাকে জানান। তিনি প্রথমে সমাধানের চেষ্টা করবেন। আপনারা তথ্য দিয়ে তাকে সহযোগিতা করবেন। আইনগত সহায়তা দিতে পাবনা জেলা পুলিশ সবসময় প্রস্তুত।

হরিপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেনের সভাপতিত্বে ও রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সৈকত ইসলাম, চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক রওশন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আলী হায়দার সরদার, চাটমোহর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ ‍বৃন্দ, সরকারী কর্মকর্তা, এনজিও ব্যক্তিত্ব, ব্যবসায়ি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা