সারাদেশ

কিশোরগঞ্জে হত্যা মামলায় নারীসহ ২ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে হত্যা মামলায় ১ নারীসহ ২ জনকে ফাঁসি ও দুইজনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে জেলার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

রায় ঘোষণার সময় ফাঁসির দন্ডপ্রাপ্ত কাজী নজরুল উপস্থিত থাকলেও অপর আসামি সুমনা ওরফে শিলা জামিনে গিয়ে পলাতক রয়েছে । এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আশরাফুল ও শরীফ নামে দুইজনকে বেকসুর খালাস দেন বিচারক।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২১ ডিসেম্বর রাতে মেলা দেখার কথা বলে রাতযাপনের উদ্দেশে নবী হোসেন আসামি সুমনা বেগম ওরফে শিলার বাড়িতে যান। এসময় পূর্বপরিকল্পিতভাবে তাকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়।

পরকীয়ার ঘটনায় এ হত্যাকান্ড ঘটেছে বলে জানা যায়। পরবর্তীতে পুলিশ নবী হোসেনের খন্ডিত লাশ ভৈরবের চন্ডিবের দক্ষিণপাড়া থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী বিলকিছ বেগম ভৈরব থানায় ৪ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয়।

রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আবু সাইদ ইমাম ও আসামি পক্ষে ছিলেন জহিরুল হক ।

সান নিউজ/এমএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা