সারাদেশ

সিরাজগঞ্জে আ’লীগ নেতার বাড়িতে বোমা নিক্ষেপ! 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. নজরুল ইসলাম হাশেমের বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে জাহাঙ্গীর হোসেন ভুট্ট গংদের বিরুদ্ধে।

এই ঘটনায় সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে ৬ জনের নাম উল্লেখ্য করে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন মো. নজরুল ইসলাম হাশেম। এর আগে রোববার রাত ১১টার দিকে পৌর এলাকার হোসেনপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে বোমার আলামত উদ্ধার করে।

অভিযুক্তরা হলো, পৌর এলাকার চর মালশাপাড়া গ্রামের মৃত চান্দালী শেখের ছেলে মো. জাহাঙ্গীর আলম ভুট্ট (৫০), মো. বাবু শেখ (৩৬), মো. মুরাদ শেখ (২৭), মো. শামসুল হক হুকুর ছেলে কবুতর খোকন (৫০), মৃত আজিজের ছেলে মো. ইমরান (২৮) ও মৃত মকবুল হোসেনের ছেলে মো. সাগর (৫০)।

এ বিষয়ে পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. নজরুল ইসলাম হাশেম জানান, পৌর নির্বাচনকে কেন্দ্র করে আমার লোকজনদের হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করেছে। আমাকেও প্রাণনাশের হুমকি দিলে আমি সদর থানায় একটি মামলা করি। যার মামলা নং-১৩, তারিখ ১১/০১/২০২১। এরই ধারাবাহিকতায় রোববার রাত ১১টার দিকে ৫/৬জন মিলে আমার বাড়ির ৩য় তলার জানালা লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। বোমা দুটি জানালায় না লেগে দেয়ালে লেগে বিকট শব্দ হয়। এসময় আমি টর্চ লাইটের আলোতে আসামিদের দেখতে পাই। আশপাশের লোকজন এগিয়ে এলে জাহাঙ্গীর হোসেন ভুট্ট গংরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরিবার পরিজন নিয়ে আমি এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।

এ ব্যাপারে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, বোমা নিক্ষেপের ঘটনার খবর পেয়ে পুলিশ বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে। এই ঘটনায় মো. নজরুল ইসলাম হাশেম একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা