সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পরিবহনে চাঁদাবাজি, আটক ২

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল নয়াআটি এলাকায় রোববার (২৪ জানুয়ারি)সকালে লেগুনা স্ট্যান্ডে থেকে চলাচলরত লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে তানভীর আহমেদ রুবেল মৃধা (৩১) ও মিজানুর রহমান তালুকদার (২৫) নামে দুই জন চাঁদাবাজকে হাতে-নাতে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল।

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সর্বমোট নগদ ২,৪৫০ টাকা ও চাঁদা আদায়ের ১টি খাতা জব্দ করা হয়।

জানা যায়, পলাতক আসামি রাশেদের প্রত্যক্ষ মদদে জুয়েল ও রতনের সহযোগিতায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডস্থ শিমরাইল নয়াআটি এলাকায় লেগুনা স্ট্যান্ডে চলাচলরত লেগুনা চালক ও হেলপারদেরদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক লেগুনা প্রতি দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। কয়েকজন ভুক্তভোগী চালক ও হেলপারের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ কর্তৃক ঘটনার অনুসন্ধান করে সত্যতা পেয়ে চিটাগাং রোডের শিমরাইল নয়াআটি এলাকায় অভিযান পরিচালনা করে লেগুনা স্ট্যান্ডে লেগুনা থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ২,৪৫০ টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্যকে আটক করা হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে চাঁদাবাজি করার অপরাধে পলাতক আসামি রাশেদ, রতন ও জুয়েলদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা