সারাদেশ

করোনা ও ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনসিসি’র র‌্যালি

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : মুজিববর্ষ উদযাপন কর্মসূচির স্বেচ্ছাসেবা কার্যক্রমের অংশ হিসেবে করোনা সংক্রমণ ও ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র‌্যালি, লিফলেট ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসিঠাকুরগাঁও জেলা ইউনিট।

এ উপলক্ষে রোববার (২৪ জানুয়ারি) সকালে বিএনসিসি, মহাস্থান রেজিমেন্টের ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেড পরিদর্শন ও কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

এসময় বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন- বিএনসিসি ঢাকা রমনা রেজিমেন্টের মেজর সোমেন কান্তি বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আব্দুল্লাহ, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবিএম আব্দুল মজিদ, বিএনসিসি জেলা সমন্বয়ক সহকারী অধ্যাপক আশরাফ আলী প্রমুখ।

এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণসহ লিফলেট ও মাস্ক বিতরণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।

এ কর্মসূচিতে ঠাকুরগাঁয়ের বিভিন্ন স্কুল ও কলেজের ক্যাডেট ও সামরিক প্রশিক্ষকগণ অংশ নেন।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা