সারাদেশ

আশুগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৭

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জামাল মুন্সি নামে ১ ব্যাক্তি নিহত হয়েছেন। শুক্রবার ২২ জানুয়ারি রাত ১টার দিকে উপজেলার চর চারতলায় এ ঘটনা ঘটে।

জামাল মুন্সি আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. হানিফ মুন্সির ছোট ভাই ও চর চারতলা গ্রামের ফজলুল হক মুন্সির ছেলে।

এ ঘটনায় আহত হয়েছে ৭ জন । আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব থেকে বিরোধের জের ধরে একই গ্রামের লতি গোষ্ঠীর লোকজন রাত ১টায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিত ভাবে জামাল মুন্সির ওপর হামলা করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এনআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা