সারাদেশ

‌উন্নয়ন চাইলে আমার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন : প্রতিমন্ত্রী শামীম

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সদর উপজেলার উন্নয়ন করতে চাইলে আমার মনোনীত প্রার্থীদের ভোটি দিয়ে নির্বাচিত করুন। আমার মনোনীত প্রার্থীই হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী।

শুক্রবার (২২ জানুয়ারি) বিকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করতে পারি, আমাদের মনোনীদের বিজয়ী করে আনুন, তাদের চুরি করতে দিব না, তারা কাজ করবে। এতে আপনাদেরই ভালো হবে। কেউ খারাপ কাজ করলে তাকে জিজ্ঞাসা করতে পারবেন। তাদের কিভাবে শায়েস্তা করতে হয় তা অন্যভাবে করবো।

জাহিদ ফারুক শামীম বলেছেন, ‘আগে আমরা ভিক্ষুকের দেশ ছিলাম। এখন মধ্যম আয়ের দেশে চলে এসেছি। ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াতে পারবো।

বর্তমান সরকারের সময়ে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর কাজ আগামী বছরে শেষ হবে। তখন এ সেতু দিয়ে গাড়ি-ট্রেন চলবে। মাত্র সাড়ে ৩টার মধ্যে বরিশালের মানুষ রাজধানীতে যেতে পারবে। এসব কিছুই সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্না, চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাবুব হোসেন প্রমুখ।

সান নিউজ/এস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা