সারাদেশ

গাজীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

গাজীপুর প্রতিনিধি : অটোরিকশার ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকার পাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি ঢাকার রাজাবাগ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, রুবেল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চেপে কালিয়াকৈর যাওয়ার পথে বাঁশতলী-কালিয়াকৈর সড়কে পৌঁছালে মোটসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা