সারাদেশ

রংপুরে অনুমোদনহীন চিপস কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর নগরীর উপকন্ঠে পীরগাছা উপজেলার নব্দীগঞ্জে অনুমোদনহীন একটি চিপস কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব ও জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে র‌্যাব ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। এ সময় কারখানাটির অনুমোদন না থাকায় মালিক জাহিদুল হাসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট মাহমুদ হাসান মৃধা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা উপজেলার নব্দীগঞ্জে নূর জাহান এগ্রো ফুড নামে ওই কারখানায় অভিযান চালানো হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি করায় এবং বিএসটিআইয়ের কোন অনুমোদন না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আগামীতেও নিরাপদ খাদ্য নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা