সারাদেশ

লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ইটবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাদশা মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আরও ৬ জন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকার লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন শাহাদাত হোসেন, মো. জুয়েল, মামুনুর রশীদ, বেলাল হোসেন, আজাদ হোসেন ও অটোরিকশা চালক বাশার মিয়া। নিহত ও আহতরা রামগতি উপজেলার শিক্ষাগ্রামের বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লক্ষ্মীপুর জেলা সাব রেজিষ্ট্রারের কার্যালয়ে জমি রেজিষ্ট্রেশন করতে আসেন। লক্ষ্মীপুর থেকে ফেরার পথে ঘটনাস্থলে হঠাৎ করে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক অটোরিকশায় থাকা ৬ যাত্রী ও চালক গুরুতর আহত হয়। দুর্ঘটনার সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। পিকআপ চালক তাৎক্ষণিক গাড়ি রেখে পালিয়ে গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার আগেই আহত যাত্রী বাদশা মিয়া মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পিকআপ ও দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে। নিহত ও আহতদের পরিবার লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা