সারাদেশ

মুন্সীগঞ্জে তিতাস গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে তিতাস গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করেছে গ্রাহক ও ঠিকাদাররা। বুধবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে মুন্সীগঞ্জ গ্যাস ঠিকাদার-কল্যাণ এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে অংশ নেয় শতাধিক গ্রাহক ও ঠিকাদাররা।

মানববন্ধনকারীরা জানান, ২০১৫ সালের ডিসেম্বরে হঠাৎ করে সকল ধরনের আবাসিক গ্যাস সংযোগ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এতে মুন্সীগঞ্জের ২৩ শতাধিক গ্রাহক রাইজার উত্তোলন করার পরও গ্যাস সংযোগ পাচ্ছে না। ফলে বাইরে থেকে বেশি মূল্যে (এলপিজি)এলপি গ্যাস ক্রয় করে জ্বালানি হিসাবে ব্যবহার করতে হচ্ছে। এতে প্রতিদিনই দুর্ভোগের পাশাপাশি আর্থিক ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে বাসিন্দাদের।

মানববন্ধনে বক্তব্য রাখেন, তিতাস গ্যাস ঠিকাদার-গ্রাহক কল্যাণ এসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ, দপ্তর সম্পাদক আহসান হাবিব স্বপন প্রমুখ।

সান নিউজ/এনএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা