সারাদেশ

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বাঁশখালীতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী‌তে দৈনিক যুগান্তর ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ পত্রিকার প্রতিনিধি এবং দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবা‌দিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ‌

সোমবার (১৮ জানুয়া‌রি) উপ‌জেলা সদ‌রে দারুল কারীম মাদরাসার (পুরুষ-মহিলা শাখা) শিক্ষক-‌শিক্ষার্থী ও এলাকাবাসীর উ‌দ্যো‌গে অনু‌ষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বে‌শে সাংবা‌দিক শফকত হোসাইন চাটগ‌ামীর ওপর হামলাকারী বেলালকে গ্রেফতার ক‌রে কঠোর শাস্তির দাবি জানানো হয়।

এ মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বে‌শে বক্তব‌্য রা‌খেন, বাঁশখালী কওমী মাদরাসা প‌রিষ‌দের সে‌ক্রেটারী ও চেচু‌রিয়া আর‌বিয়া মাদরাসার প‌রিচালক মাওলানা মো. ইসহাক, বাঁশখালী জলদী মকবু‌লিয়া জা‌মে মস‌জি‌দের পেশ ইমাম মাওলানা ক্বারী মো. কাউছার, শীলকূপ মাইজপাড়া জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওলানা এরশাদ উল্লাহ, দ‌ক্ষিণ জলদী দারুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা প‌রিচালক মাওলানা শাহাব উ‌দ্দিন, বাঁশখালী পৌরসভা জাতীয় শ্রমিক লী‌গের সভাপ‌তি মো. আব্দুল জব্বার।

বক্তব্য রাখেন- ইসলামী আ‌ন্দোল‌নের চট্টগ্রাম দ‌ক্ষিণ জেলার সা‌বেক সহকারী অর্থ সম্পাদক মি‌ডিয়াকর্মী মাওলানা আলমগীর ইসলামাবাদী, দারুল কারীম মাদরাসার শিক্ষক মাওলানা এরশাদুল হক, উপ‌জেলা সদর ব‌্যবাসায়ী স‌মি‌তির সভাপ‌তি মোহাম্মদ হোছাইন, দারুল কারীম মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ আবদুল মালেক প্রমুখ।

বক্তব্যে তারা ব‌লেন- হামলাকারী বেলাল দাপ‌টের সা‌থে এলাকায় সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড চা‌লি‌য়ে যা‌চ্ছে। ইয়াবা সেবন ও ব‌্যবসা ক‌রে এলাকার যুব সমাজ‌কে ধ্বংস কর‌ছে। সম্প্রতি অনু‌ষ্ঠিত দারুল কারীম মাদরাসার সভায় তা‌কে দাওয়াত না দেয়ায়‌ দিনদুপু‌রে প্রকা‌শ্যে মাদরাসার প‌রিচালক সাংবা‌দিক শফকত হোসাইন চাটগামী‌র ওপর হামলা চালি‌য়ে‌ছে।

এ‌দি‌কে সাংবা‌দি‌ক শফকত হোসাইন চাটগামীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবা‌দে থানায় মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। অন‌তি‌বিল‌ম্বে হামলাকারী আসামী বেলাল‌কে গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় আনার জোর দা‌বি জা‌নি‌য়ে‌ছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করা জনতা।

সান নিউজ/জে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা