সারাদেশ

বান্দরবান পৌর নির্বাচন: ৫০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : আসন্ন বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও সংরক্ষিত নারী আসনে ৭ জন এবং কাউন্সিলর পদে মোট ৩৮ জন পুরুষ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা দলীয় নেতাকর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. জাবেদ রেজা, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী বিধান লালা।

অপরদিকে, পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ, বিএনপি, পার্বত্য নাগরিক পরিষদ ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে সংরক্ষিত নারী আসনে ৭ জন নারী প্রার্থীও রয়েছেন।

এদিকে, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া’সহ নেতাকর্মীরা।

অপরদিকে, বিএনপি মনোনীত দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিয়ের সময় জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং মারমা, বিএনপির সিনিয়র নেতা আইনজীবী কাজী মহতুল হোসেন, আবদুল মাবুদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার প্রমুখ নেতাকর্মীরা।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী (১৪ ফেব্রুয়ারি) বান্দরবান পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন (১৯ জানুয়ারি) এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২৬ জানুয়ারি।

সান নিউজ/এআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা