সারাদেশ

বরিশালে বিএনপির মতবিনিময় সভায় হামলা-ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ জানুয়ারি বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান শরীফের সমর্থনে নেতাকর্মীদের সাথে গৌরনদী ও আগৈলঝাড়া সংসদীয় এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্থানীয় রাজনীতির সংঘাতপূর্ণ পরিস্থিতি এড়াতে সভাটি বিএনপির এই কেন্দ্রীয় নেতার বরিশাল শহরের বাসভবনে আয়োজন করা হয়। গৌরনদী পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খান মুকুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ছাড়াও এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মিয়া সহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ যোগদান করেন। সভার মাঝামাঝি সময়ে অতর্কিতে হামলা চালায় দূর্বৃত্তরা। হামলায় ব্যাপক ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি প্রদর্শন করা হয়।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা সরকার দলীয় স্থানীয় সমর্থক। ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ অবস্থান করছে।

সার্বিক পরিস্থিতি জানতে চাইলে বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন সাননিউজকে টেলিফোনে জানান, মূলত সংঘাত, সংঘর্ষ এড়াতে গৌরনদী পৌর এলাকার বাইরে ধানের শীষের প্রার্থীর উদ্যেগে নেতাকর্মীদের সাথে নির্বাচন সংক্রান্ত কর্ম-কৌশল ঠিক করতে ও আমার অন্যান্য রাজনৈতিক কর্মসূচীর সাথে খাপ খাইয়ে আমার বরিশালের বাসভবনে এ মতবিনিময়ের সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, আপনারা সকলেই জানেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে নির্বাচনী প্রচারণা চালাতে একদিনের জন্য আমার গ্রামের বাড়ী সরিকলস্থ বাসভবন থেকে বের হতে দেয়া হয়নি। এমনকি নির্বাচনের ১ দিন আগে শত শত পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর নেতৃত্বে আমার বাড়ী ঘেরাও করে বহু নিরাপরাধ নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়। আজকের ঘটনা বাস্তবিক অর্থে ৩০ ডিসেম্বরের আগে থেকে রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহার করে যারা লাগাতার সন্ত্রাস, হামলা, নির্বাচনি দখলদারিত্ব ও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদেরই কাজ বলে আমার বিশ্বাস। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এই মুহূর্তে পুলিশ তার বাসভবন ঘিরে রেখেছে বলে তিনি অভিযোগ করেন। অবরুদ্ধ অবস্থার পরিপ্রেক্ষিতে আশেপাশের বাড়ীর সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে বলেও তিনি অবহিত করেন।

উল্লেখ্য, শনিবার (১৬ জানুয়ারি) বরিশাল জেলা দক্ষিণ জাতীয়তাবাদী যুবদলের প্রয়াত সভাপতি পারভেজ আকন্দ বিপ্লবের শোকসভা ও দোয়া মাহফিলে যোগ দিতে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে তিনি বরিশালে আসেন।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা