সারাদেশ

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২২ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি, খুলনা : আগামী ২২ জানুয়ারি (শুক্রবার) খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-৬২২) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত খুলনা বিভাগীয় শ্রম দপ্তর সম্মুখে বিভাগীয় কমিশনার মাঠে ভোট গ্রহণ অনুষ্ঠিত হইবে।

রোববার (১৭ জানুয়ারি) নির্বাচন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক স্বাক্ষরিত এসকল নির্বাচন আচরণবিধি ঘোষণা করা হয়েছে।

আচরণবিধিতে বর্তমান করোনার প্রাদুর্ভাবকালীন জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা দেয়া হয়। নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ সহ প্রত্যেক ভোটারকে ট্রেড ইউনিয়ন কর্তৃক প্রদত্ত সদস্য কার্ডসহ মাস্ক ব্যবহার করে শারীরিক দূরত্ব বজায় রেখে ভোট কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।

খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা