সারাদেশ

নড়াইলে হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবি 

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছানোয়ার হোসেন মোল্যা (৭০) হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা। রোববার (১৭ জানুয়ারি) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কমপ্লেক্স চত্বরে এসব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

চন্ডিবরপুর ইউনিয়নবাসী ও আলীগঞ্জ বাজার বণিক সমিতির উদ্যোগে হত্যাকান্ডের প্রতিবাদে আলীগঞ্জ বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি যাদুঘর ও পাঠাগার চত্বরে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, চন্ডিবরপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, নিহতের ছেলে মাহাবুর রহমান মোল্যা প্রমুখ।

পরে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসামীদের দ্রুত গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার বিচারকার্জ সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের ভুমুরদিয়া গ্রামের ছানোয়ার হোসেন মোল্যা ৯নং ওয়ার্ড থেকে তিনবার সদস্য নির্বাচিত হন। গত ১০ জানুয়ারী সকালে চালিতাতলা-কমলাপুর সড়ক দিয়ে নড়াইল শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে বোড়াবাদুরিয়া এলাকায় পৌছালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের ৭/৮ জন সন্ত্রাসী ছানোয়ার মোল্যার মোটর সাইকেল গতিরোধ করে হাতুড়ীসহ দেশীয় অস্ত্রশস্ত্রাদি দিয়ে বেপরোয়াভাবে তাকে মারপিট করে মৃত ভেবে ফেলে রেখে যায়।

স্থানীয় লোকজনের সহযোগিতায় মুমুর্ষ অবস্থায় ছানোয়ার মোল্যাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় অবস্থার আরও অবনতি ঘটলে গত ১৪ জানুয়ারী সকালে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনায় নিহতের ছেলে বর্তমান ইউপি সদস্য মাহাবুর মোল্যা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াস হোসেন জানান, আসামীরা পলাতক থাকার কারণে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।


সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা