সারাদেশ

কুষ্টিয়ায় তিনটিতে আ’লীগ, একটিতে জাসদ বিজয়ী

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার চারটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী বিজয়ী হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব পৌরসভায় টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

কুষ্টিয়া পৌরসভার বর্তমান মেয়র আনোয়ার আলী নৌকা প্রতীকে ৬৬ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বশিরুল আলম চাঁদ বিএনপি প্রার্থী ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬১৩ ভোট।

মিরপুর পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের এনামুল হক নৌকা প্রতীকে ১০ হাজার ৪৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফুর রহমান আরিফ পেয়েছেন দুই হাজার ৫৪৭ ভোট।

কুমারখালী পৌরসভার বর্তমান মেয়র শামসুজ্জামান অরুণ নৌকা প্রতীকে ১০ হাজার ১১০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনিসুর রহমান ধানের শীর্ষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮৬ ভোট।

এছাড়া কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী আনোয়ারুল কবির টুটুল মশাল প্রতীক নিয়ে ৮হাজার ৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শামীমুল ইসলাম ছানা প্রার্থী নৌকাকে পেয়েছেন ৫ হাজার ৬১৩ ভোট।

সান নিউজ/কেকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা