সারাদেশ

পাবনায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগদাই গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার নাড়িয়াগদাই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মুন্নাফ হোসেন (৪০) ও বড়পাইকসা গ্রামের শামসুল ইসলামের ছেলে নাসির হোসেন (৩৫)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

আহত হয়েছে ৩ জন। এদের মধ্যে রওশন আলী ও হারুন হোসেন নামের দুইজনকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে মুন্নাফ নাড়িয়াগদাই বাজারে সাচ্চু প্রামানিকের কাছ থেকে জমি কেনেন। সেখানে বাড়ির কাজ শুরু করলে জমির সীমানা নিয়ে সাচ্চু প্রামানিকের ভাই বাচ্চু প্রামানিকের সাথে বিরোধ হয়। স্থানীয় সালিশে বিষয়টি নিষ্পত্তি হলে বাড়ির কাজ শুরু করেন মুন্নাফ। শনিবার সকালে শ্রমিকদের নিয়ে বাড়ির কাজ করছিলেন তিনি।

বেলা ১১টার দিকে বাচ্চুর নেতৃত্বে একদল সন্ত্রাসী মুন্নাফসহ কাজ করতে আসা শ্রমিকদের ধারালো অস্ত্র ও মাটি কাটার কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই নাসির মারা যান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান মুন্নাফ। নির্মাণ শ্রমিক রওশন, হারুনকে আশংকাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহার করা মাটিকাটা কোদাল ও একটি মোটর সাইকেল জব্দ করেছে পুলিশ।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা