সারাদেশ

গোপালগঞ্জে কোভিড-১৯ ও ডেঙ্গু বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কোভিড-১৯ ও ডেঙ্গু বিষয়ক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় গোপালগঞ্জ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ডাঃ এস এম সাকিবুর রহমান ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী কোভিড-১৯ ও ডেঙ্গু বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

এ সময় অংশগ্রহনকারীরা কোভিড ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মপরিকল্পনার উপর গুরুত্ব তুলে ধরেন। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের লাইফস্টাইলের উদ্যোগে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস এ কর্মশালার আয়োজন করে।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন, বর্তমানে সারা বিশ্বে কোভিড-১৯ এর দ্বিতীয় ফেজ চলছে। আমাদের দেশেও কোভিডে আক্রান্ত ও মৃত্যু হচ্ছে। এছাড়া ডেঙ্গুর হাতে থেকে রক্ষা পেতে আমাদের নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যাতে কোভিড ও ডেঙ্গু থেকে নিজেকে এবং পরিবার রক্ষা রাখতে পারি।

প্রসঙ্গত, গোপালগঞ্জে এ পর্যন্ত ১৩ হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৬০২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন এবং ৩৪ জন মৃত্যু বরণ করেছেন।

সান নিউজ/বিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা