সারাদেশ

বিএসএফের বেড়া নির্মাণে বিজিবির বাধা : সীমান্তে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তের বুটলী এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালালেও বিজিবির প্রতিবাদের মুখে তা আর হয়নি। এ নিয়ে উভয়পক্ষের সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় টহল জোরদার করা হয়েছে।

বিজিবি ফুলতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার গাজী শহীদুল বিষয়টি নিশ্চিত করে জানান, মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বুটলী ফুলতলা এলাকায় দুটি স্থানে (ভারতের ত্রিপুরা রাজ্যের রাঘনা এলাকায়) শূণ্যরেখা থেকে ১৫০ গজের ভেতর প্রায় ৭০০ মিটার জায়গায় ১০ জানুয়ারি বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ।

এতে বিজিবি আপত্তি জানানোয় দুই দেশের সীমান্তরক্ষীর মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। বিএসএফ বিজিবি উভয়ই সীমান্তে টহল জোরদার করে। তবে এ দিনই দুই দেশের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির আপত্তিতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে।

অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, শূণ্যরেখা থেকে ১৫০ গজের বাইরে বেড়া নির্মাণে কোনো আপত্তি নেই। কিন্তু বিএসএফ তা না মেনে ১৫০ গজের ভেতর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা