সারাদেশ

সেতু নয় যেন মরণফাঁদ 

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন মীরডাঙ্গী থেকে ঐতিহ্যবাহী কাতিহার হাট পর্যন্ত সড়কে একটি ব্রিজের জীর্নদশার কারণে ৯ কিলোমিটার পাকা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ কারণে স্থানীয়রা চরম দুর্ভোগে রয়েছে।

জানা গেছে, রানীশংকৈল উপজেলার কাতিহাট হাট একটি ঐতিহ্যবাহী হাট। এখানে গরু মহিষসহ বিভিন্ন প্রকার মালামাল বিক্রি হয়। ৪ বছর আগে কয়েক ধাপে আট কোটি টাকা ব্যয়ে মীরডাঙ্গী থেকে কাতিহার হাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। পাকা সড়ক নির্মাণের পর থেকেই সড়কটিতে স্কুলের ছাত্র-ছাত্রীসহ হাটে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের চলাচল বেড়ে যায়। মানুষসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাপকভাবে বেড়ে ব্যস্ততম সড়কে পরিণত হয়ে পড়ে। ওই সড়কের বাকসা সুন্দরপুর এলাকার একটি ব্রিজের জীর্নদশার কারণে বর্তমানে হাটুরেসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে।

বর্তমানে ওই সেতুর রেলিং ভেঙে জরাজীর্ণ হয়ে পড়েছে। সেতুর মাঝখানে ঢালাই ভেঙ্গে গর্তের সৃষ্টি হওয়ায় ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুটির উপর দিয়ে দিনের বেলা সাইকেল ও মোটর সাইকেলে লোকজন চলাচল করলেও সন্ধ্যার পর এটি মরণ ফাঁদে পরিণত হচ্ছে।। অবশ্য অটো চার্জার ও থ্রি হুইলার গাড়ি চলাচল করলেও রাতের আধারে অহরহ ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়রা এই ঝুকিপূর্ণ ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য জনপ্রতিনিধিদের নিকট আবেদন জানালেও কোন সুরাহা হচ্ছে না। এ অবস্থায় স্থানীযদের আশঙ্কা, দ্রুত সেতুটি পুনঃনির্মাণ করা না হলে যেকোন সময়ে ঘটে যেতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করে পাকা সড়ক নির্মাণ করা হলেও মাত্র ১০ ফিট প্রস্থ ও প্রায় ৫০ ফিট দৈর্ঘ্যর সেতুটি তখন নির্মাণ না করায় বর্তমানে আমরা সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। এ হেন অবস্থায় সড়কটিতে চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে।

আব্দুল মান্নান নামে স্থানীয় একজন বাসিন্দা বলেন, সেতুটি নির্মাণের পর কয়েক দফা সংস্কার করা হলেও নতুন করে নির্মাণের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়ছে স্থানীয় কৃষক শ্রমিক যানবাহন চালকসহ পথচারীরা।

বিশেষ করে সপ্তাহে প্রতি শনিবার ঐতিহ্যবাহী কাতিহার হাটে নেকমরদ গাজীর হাট মীরডাঙ্গীসহ বিভিন্ন এলাকার গরু গাড়ি ধানের গাড়িসহ বিভিন্ন পণ্য বহনের গাড়িগুলো কয়েক মাস যাবৎ সেতুটির জীর্নদশার কারণে চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ধান গমসহ বিভিন্ন ফসল উৎপাদন করলেও সেতুটির জীর্নদশার কারণে গাড়িতে করে মালামাল পারাপার করতে পারি না।

রানীশংকৈল উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম বলেন, মীরডাঙ্গী থেকে কাতিহার সড়কের বাকসা সুন্দরপুর এলাকার সেতুটি দুইবার সংস্কার করা হয়েছে। এছাড়াও নতুন করে সেতুটি নির্মাণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়। কিন্তু প্রকল্প অনুমোদন না পাওয়ায় সেখানে নতুন ব্রিজ নির্মাণ করা যাচ্ছে না।

সান নিউজ/জেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা