সারাদেশ

বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট: চ্যাম্পিয়ন এসএম সুলতান একাদশ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে বিপিএল এর আদলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে এস এম সুলতান একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশ।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজার উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে তিন লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে দুই লাখ টাকা দেওয়া হয়।

পুরস্কার বিতরণীতে ভিডিও কনফারেন্সে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় মাঠে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, সিআইডির উপ মহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলম, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়য়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু প্রমুখ।

গত ৩০ ডিসেম্বর খেলা শুরু হয়। এর আগের দিন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা