সারাদেশ

ঠাকুরগাঁও চিনিকল রক্ষায় বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : চিনিকলের জমি সম্পদ লুটপাট ও ষড়যন্ত্র রুখতে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ঠাুকরগাঁওয়ে সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁও চিনিকল এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইসমাইল আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, বাম জোট সমন্বয়ক ও সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদের কেন্দ্রীয় নেতা রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আনছার আলী দুলাল, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বাসদ মার্কসবাদী কেন্দ্রীয় প্রতিনিধি শেখর রায়, গণসংহতি আন্দোলনের দীপক রায়, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, ওয়ার্কাস পার্টি মার্কসবাদী কেন্দ্রীয় নেতা মৃনাল কান্তি বর্মন, জেলা কমিউনিস্ট পার্টির সহ সম্পাদক এ্যাড. আবু সায়েম,সাবেক উপজেলা চেয়ারম্যান ও আখচাষী ইউনুস আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু।

সমাবেশে রাষ্ট্রীয় চিনিকল বন্ধ না করে আধুনিকায়ন করা, লোকসানের জন্য দায়ী নীতি নির্ধারক, দুর্নীতিবাজ আমলাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনয়ন, শ্রমিকদের বকেয়া বেতন ও কৃষকের আখের মূল্য পরিশোধ, চিনি শিল্পের বহুমুখীকরণের পদক্ষেপ গ্রহণ, উন্নত জাতের আখ উদ্ভাবনে বৈজ্ঞানিক গবেষণা বাড়িয়ে আখ চাষিদের ন্যায্যমূল্যে সার ও কীটনাশক সরবরাহ করার দাবি জানান হয়।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা