সারাদেশ

খুলনা প্রেসক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে খুলনা প্রেসক্লাবের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে ।

রোববার (১০ জানুয়ারি) দিবসের তাৎপর্য তুলে ধরে ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

আলোচনা সভায় বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), এস এম নূর হাসান জনি ও মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, ক্লাব সদস্য ও খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুনীল কুমার দাস, ক্লাব সদস্য সৈয়দ আব্দুল মতিন, রকিব উদ্দিন পান্নু, এস এম ফরিদ রানা, আসাদুজ্জামান খান রিয়াজ, দীলিপ কুমার বর্মন প্রমুখ।

এছাড়া সভায় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন শহীদ বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের কন্যা নূরুন নাহার হীরা।

সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন পূর্ণাঙ্গতা পেয়েছিল। জাতির পিতার বাংলাদেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন আজ তার সুযোগ্যা কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবে রুপ দিচ্ছেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, আলমগীর হান্নান, শেখ কামরুল আহসান, দেবব্রত রায়, ওয়াহেদ-উজ-জামান বুলু, মোঃ আমিরুল ইসলাম, এ এইচ এম শামিমুজ্জামান, এস এম আমিনুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ আব্দুল হামিদ, জয়নাল ফরাজী, আব্দুস সাত্তার, শেখ মো: সেলিম, ইউজার সদস্য মোঃ নেয়ামুল হোসেন কচি প্রমুখ।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা