সারাদেশ

সিলেটে আটক জালনোট ব্যবসায়ী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর শাহপরাণ থেকে আটক এক জালনোট কারবারীকে কারাগারে পাঠানো হয়। তার নাম মো. জাকারিয়া (১৯)। সে জকিগঞ্জের শাহজালালপুর গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার বিকালে মেজরটিলা যাত্রীছাউনী সংলগ্ন পিংকি স্টোরের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব সদস্যরা।

এসময় তার কাছে থেকে ৫শ’ টাকার ৫টি জাল নোট উদ্ধার ও জব্দ করা হয়। আলামতসহ র‌্যাব সদস্যরা তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করেছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

এরপর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে শাহপরাণ থানার পুলিশ।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা