সংগৃহীত
সারাদেশ

জাল নোটসহ দম্পতি গ্রেফতার

জেলা প্রতিনিধি: নাটোরে জাল নোটসহ মো. রিপন (৩৩) এবং লাবনী আক্তার রিমু (২০) নামের ১ দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২২ মে) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে।

আরও পড়ুন: অস্ত্রসহ গ্রেফতার ৩ ছিনতাইকারী

গ্রেফতার হওয়া রিপন রাজশাহী জেলার বাগমারা উপজেলার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলিএবং লাবনী রিপন আলীর স্ত্রী।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজার থেকে তারা গ্রেফতার হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৩টি এবং ৫০০ টাকার ২৪টি জাল নোট জব্দ হয়।

র‍্যাব বলেন, গতকাল মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধরাইল বাজারে একটি অভিযান চালায় র‍্যাব। এই সময় এই দম্পতিকে আটক করা হয়। এর পরে তাদের কাছ থেকে ১ হাজার টাকার ১৩টি এবং ৫০০ টাকার ২৪টি জাল নোট জব্দ করা হয়। এই দম্পতি জালিয়াত চক্রের কাছ থেকে জাল নোট সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন। এ সময় নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জাল নোটসহ ২ জন গ্রেফতার হয়েছেন। এরপর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা