সারাদেশ

বান্দরবানে ক্ষতিগ্রস্ত দোকানিদের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এমপি। চেক বিতরণ কালে মন্ত্রী বলেন, অসচেতনতার কারণেই বান্দরবান বাজারে আগুনের সূত্রপাত হয়েছে। ব্যবসায়ীদের সচেতন হতে হবে ও সতর্ক থাকতে হবে। অসচেতনতার কারণে একজনের জন্য ১৩ জনের ক্ষতি হয়েছে।

এসময় পার্বত্য মন্ত্রী বান্দরবান ফায়ার সার্ভিসকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন। চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বান্দরবান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ দোকানের ব্যবসায়ীদের মাঝে ২৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৌছিফ আহমেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা, মোজাম্মেল হক বাহাদুর প্রমূখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা