সারাদেশ

ভাঙচুরের ঘটনায় জামালপুরে পৌর কাউন্সিলর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আলম ইদুকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (৮ জানুয়ারি) রাতে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও চেম্বার অব কমার্সের পরিচালকের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান, সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বুধবার (৬ জানুয়ারি) দুপুর ও বিকেলে চেম্বার অব কমার্সের পরিচালক একেএম শফিকুল ইসলাম জুলহাসের চাউলের দোকান ও বাড়িতে দুদফা হামলা চালিয়ে ভাঙচুর করে ওই কাউন্সিলর ও তার লোকজনরা। এ ঘটনায় ওই রাতেই ব্যবসায়ী জুলহাসের ম্যানেজার মাহমুদুর রহমান লাবু বাদী হয়ে কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে প্রধান আসামি করে ১৪ জনের নামে মামলা করেন। ঘটনা তদন্ত করে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় রাতে ওই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, শহরের সর্দারপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু ও চেম্বার অব কমার্সের পরিচালক একেএম শফিকুল ইসলাম জুলহাসের লোকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে বুধবার দুপুরে কাচারীপাড়ায় ব্যবসায়ী জুলহাসের চাউলের দোকানে অতর্কিত হামলা চালিয়ে মালামাল ভাঙচুর করে এবং চাউলের বস্তা তছনছ করে কাউন্সিলর শাহরিয়ার আলম ইদু ও তার লোকজন। চাউলের দোকানের ম্যানেজার মাহমুদুর রহমান লাবুকে মারধর করে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করলে জুলহাসের লোকজন বাঁধা দেন। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়। পরে বুধবার বিকেলে কাউন্সিলরের লোকজনরা একত্রিত হয়ে জুলহাস উদ্দিনের বাড়িতে ভাঙচুর চালায়।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা