সারাদেশ

মৌলভীবাজার পৌর নির্বাচন: তিন মেয়রের একজন উচ্চশিক্ষিত 

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া কাউন্সিলর পদে ৩১ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া বর্তমান মেয়র মো. ফজলুর রহমান নির্বাচনে দ্বিতীয়বার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগের প্রার্থী মো. ফজলুর রহমান হলফনামায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন এইচএসসি পাস। অথচ শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে পারেননি। হলফনামায় তিনি উল্লেখ করেন এইচএসসি পাসের সনদপত্র হারিয়ে ফেলেছেন। হলফনামার সমর্থনে মৌলভীবাজার মডেল থানায় জিডির কপিও জমা দেন। বিগত ২০১৫ সালের নির্বাচনে একইভাবে তিনি এইচএসসি’র সনদপত্র জমা দিতে পারেননি।

অন্যদিকে, বিএনপির দলীয় মনোনয় পাওয়া প্রার্থী মো. অলিউর রহমান হলফনামার সমর্থনে অষ্টম শ্রেণি পাসের সনদপত্র জমা দেন। তিনিও দ্বিতীয়বারের মতো মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া বিদ্রোহী প্রার্থী সাইফুর রহমান বাবুল হলফনামার সমর্থনে বি.কম পাসের সনদপত্র জমা দিয়েছেন।

আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মো. ফজলুর রহমান তার বাৎসরিক আয় দেখিয়েছেন ১ কোটি ১৩ লাখ ৩৩২৭ টাকা। তিনি ব্যাংক ঋণ নিয়েছেন ৪৩ লক্ষ ৭২ হাজার ৩৮২ টাকা। বিএনপি প্রার্থী বাৎসরিক আয় দেখিয়েছেন ৭ লাখ ৮৩ হাজার টাকা। তবে তার কোনো ব্যাংক ঋণ নেই।
তাছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুর রহমান বাবুল উল্লেখ করেছেন তার বাৎসরিক আয় এক লাখ টাকা।

উল্লেখ্য তৃতীয় ধাপে মৌলভীবাজার পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা