সারাদেশ

প্রথম ধাপের ৭০ হাজার ঘর নির্মাণ সম্পন্নের পথে

নওগাঁ প্রতিনিধি : প্রথম ধাপে দেশজুড়ে ৭০ হাজার ঘর নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।ঘরগুলোর নির্মাণ কাজও শেষের দিকে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে নওগাঁয় ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ি’ মুজিববর্ষ ও স্বাধীনতার রজতজয়ন্তীতে সরকারের সবচেয়ে বড় উদ্যোগ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার অনুযায়ী বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। আগামী ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি সেসব ঘর সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করবেন।

এ সময় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, জেলা প্রশাসক (ডিসি) হারুন-অর-রশিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেখানেই বৃক্ষ রোপন করেন প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা