সারাদেশ

কবরে আরবি হরফ!

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : অলৌকিক একটি ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়। মৃত ব্যক্তির কবর খোঁড়ার সময় আরবি অক্ষর লেখা বের হয়েছে মাটিতে। কবরের দুই পাঁজরে-পশ্চিমে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ লেখা রয়েছে। পূর্ব পাশে লেখা মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার পশ্চিম পানিমাছকুটি গ্রামে এমন ঘটনা ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষের ঢল নামে। এ দৃশ্য এক নজর দেখার জন্য ভিড় জমান কবরের পাশে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য মোতায়েন করা হয় পুলিশ।

জানা গেছে, ওই এলাকার মৃত আ. জব্বার আলীর ছেলে ইসমাইল হোসেন (৩৮) বুধবার রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার লাশ স্বজনেরা নিজ বাড়ির আঙিনায় দাফন করার জন্য বৃহস্পতিবার সকাল ৮টায় প্রস্তুতি নেন।

কবর খোঁড়ার জন্য আব্দুল বারি ও আমির আলী মাটি খোঁড়া শুরু করেন। কবরের বেশির ভাগ ছিল বালুমাটি। কবরের উপরের অংশ খোঁড়ার সময় বের হয়ে আসে আরবি অক্ষর।

বিষয়টি প্রথমে তারা দেখে চমকে যান। পরে ধারালো হাঁসুয়া দিয়ে তারা যতবার মাটি কেটে দেন ততবারই লেখা বন্ধ না হয়ে পরিষ্কার হয়ে ওঠে আরবি হরফগুলো।

মৃত ইসমাইল হোসেন ঢাকার মহাখালীর ব্র্যাকে চাকরি করতেন। তিনি এক সন্তানের জনক। ছাত্রজীবন থেকে তিনি নামাজি ছিলেন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন তিন নম্বর।

মৃতের বড়ভাই ইব্রাহিম আলী জানান, আমার ছোটভাই নামাজি ছিলেন। আমার জানামতে বেঁচে থাকা অবস্থায় কোনো দিন মিথ্যা কথা বলেনি। তার স্ত্রী-সন্তানও নামাজ-কালাম পড়েন নিয়মিত। ৮ বছরের ছেলেকে সে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। সে ওখানে পড়ালেখা করে।

উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরনবী জানান, কবরে আরবি অক্ষর লেখা আমার জীবনে দেখি নাই। এই প্রথম এমন দৃশ্য চোখে পড়ল। এটা অলৌকিক ঘটনা।

ফুলবাড়ীর নন্দেরকুটি চৌপথী জামে মসজিদের ইমাম (খতিব) ও বড়লই এলাকার হাফেজ মাওলানা আ. হক জানান, কবরের দুই পাঁজরে- পশ্চিমে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ। পূর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম। আমরা নিজেরাই পড়েছি। এটা আল্লাহতালাই ভালো জানেন। এ বিষয়ে বলা মুসকিল।

ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় জানান, পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয়েছে। লাশ দ্রুত দাফন করার জন্য জনপ্রতিনিধিদের অবগত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, খবর শোনার পর পুলিশকে জানানো হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি দেখবেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা