সারাদেশ

হিলিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : হিলিতে ছোট ভাইয়ের হাতে মোক্তারুল ইসলাম (৩০) নামের এক বড় ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে হিলির নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোক্তারুল ইসলাম হিলির নয়াপড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, বৃহস্পতিবার বিকেলে হিলির নয়াপাড়া গ্রামে মৃত সাহেব আলীর দুই ছেলে রুহুল আমিন ও মোক্তারুল ইসলামের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব লাগে। এ সময় ছোট ভাই রুহুল আমিনের হাতে থাকা কাঠের বাটাম দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে এবং বাটামের আঘাতে বড় ভাই মোক্তারুল ইসলাম মারা যান। এ সময় মোক্তারুল ইসলামের স্ত্রীকে বেধড়ক মারপিট করে। তার অবস্থা গুরুতর হলে গ্রামবাসী তাকে উদ্ধার করে হিলি হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে পাঠানো হবে। মামলার প্রস্তুতিও চলছে।

ছোট ভাই রুহুল আমিন পলাতক রয়েছে বলে জানান ওসি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা