সারাদেশ

আবারও বিয়ে করতে যাচ্ছে ধর্ষণ মামলার আসামি শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে ধর্মীয় পরিচয় গোপন করে ভুয়া কাগজে বিয়ের আশ্রয়ে সাতক্ষীরার আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামি যশোর জেলার বাঘারপাড়ার উপজেলার শিমুল বিশ্বাস। সে উপজেলার রায়পুর নলডাঙ্গা এলাকার পরিতোষ বিশ্বাসের ছেলে।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার পলাতক আসামি শিমুল বিশ্বাস কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আগামী পহেলা মাঘে পুনরায় বিয়ের জন্য তোড়জোড় শুরু করেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, শিমুল বিশ্বাস মাগুরা নতুন বাজার এলাকায় জনৈক পিংকি সরকার নামের এক মেয়েকে পুনরায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছে। তবে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে চলমান ধর্ষণ মামলা সূত্রে জানা যায়, ‘বিগত ২০১৬ সালে শিমুল বিশ্বাস সাতক্ষীরায় আরএফএল কোম্পানিতে চাকরি করাকালে ভুক্তভোগী সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার মৃত ইউসুফ সানার কন্যা ধর্ষণ মামলার বাদী নাজরীন আক্তার পিয়া (২৩) নামের যুবতীর সাথে মুসলিম পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের এক পর্যায়ে শিমুল বিশ্বাস আকাশচুম্বি স্বপ্ন ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। ভুক্তভোগী ওই যুবতী শিমুল বিশ্বাসের সরল কথা বিশ্বাস করে পিতা মাতার অবাধ্য হয়ে তার সাথে বিয়ে করতে রাজি হয়। তারই জের ধরে শহরের আমতলা মোড়ে শিমুল বিশ্বাসের ভাড়া বাড়িতে গোপনে আসা-যাওয়া করাকালে মামলার বাদী ওই যুবতীর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলতে জোরাজুরি করলে ভুক্তভোগী যুবতী তাতে রাজি না হলে শিমুল বিশ্বাস বিগত ২০১৬ সালের ১ মে দুইটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে ভুয়া এফিডেভিট লিখে এনে তাতে ভুক্তভোগীর স্বাক্ষর করিয়ে তাদের বিয়ে হয়ে গেছে বলে বিশ্বাস করায়। বিয়ের সুবাদে ওইদিনেই কাটিয়া আমতলা মোড়ের আজিজুল মাস্টারের ভাড়া বাড়িতে শিমুল বিশ্বাস ওই যুবতীর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে মামলার বাদী ওই যুবতী স্ত্রী হিসেবে শিমুল বিশ্বাসের ভাড়া বাড়িতে স্ত্রীর মর্যাদায় সংসার করতে থাকে। সংসার করাকালীন ভুক্তভোগী যুবতী বুঝতে পারে শিমুল বিশ্বাস তার কাছে ধর্মীয় পরিচয় গোপন করে তার সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। ধর্মীয় পরিচয় গোপনের বিষয়ে জানতে চাইলে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে বিশ্বাস করায়। এর কিছুদিন পর তারা আজিজুল মাস্টারের ভাড়া বাসা ছেড়ে দিয়ে কাটিয়া মাস্টার পাড়ায় নতুন ভাড়া বাড়িতে প্রায় দুই বছর সংসার করে। কিছুদিন পর শিমুল বিশ্বাসের চাকরির সুবাদে বদলী হলে দু’জনে চট্টগ্রামে চলে যায় এবং সেখানে সংসার করতে থাকে। এর মধ্যে শিমুল বিশ্বাসের ঔরষে ভুক্তভোগীর গর্ভে সন্তান আসলে কৌশলে তাকে গর্ভপাত করায়।

পরবর্তীতে শিমুল বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া বদলী হয়ে স্ত্রীকে চট্টগ্রামে রেখে গোপনে একাই ব্রাহ্মণবাড়িয়া চলে যায়। এর কিছুদিন পরে ভুক্তভোগী ওই নারী ব্রাহ্মণবাড়িয়ায় তার স্বামীর সন্ধান পেয়ে সেখানে গিয়ে পুনরায় সংসার করতে থাকে। ব্রাহ্মণবাড়িয়ায় সংসার করাকালীন ওই যুবতী পুনরায় অন্তঃস্বত্তা হলে আবারো কৌশলে তার গর্ভপাত ঘটায় শিমুল বিশ্বাস। এ ঘটনায় দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে শিমুল বিশ্বাস ভুক্তভোগী ওই যুবতীকে সাতক্ষীরায় পাঠিয়ে দিয়ে নিজের বাড়িতে চলে যায় এবং স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। দীর্ঘদিন স্বামীর যোগাযোগ না পেয়ে যশোরের রায়পুর নলডাঙ্গায় স্বামীর বাড়িতে চলে যায় ভুক্তভোগী ওই যুবতী। শিমুল বিশ্বাসের পিতা-মাতাসহ পরিবারের সবার সাথে বিগত ৪ বছরের সব ঘটনা বললে শিমুল বিশ্বাস তাকে চেনে না বলে অস্বীকার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। একপর্যায়ে বিগত ২০২০ সালের ১ নভেম্বর ভুক্তভোগী ওই যুবতী তার স্বামী শিমুল বিশ্বাসের সাথে দেখা করলে শিমুল বিশ্বাস তাকে চেনে না এবং তাদের কখনো বিয়ে হয়নি বলে পুনরায় অস্বীকার করে’।

এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবতী ন্যায় বিচারের আশায় বিভিন্ন দারে দারে ঘুরে অবশেষে গত ২০২০ সালের ২৯ নভেম্বর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ বিষয়ে ভুক্তভোগী ওই যুবতী ন্যায় বিচার চেয়ে শিমুল বিশ্বাসের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সান নিউজ/এমআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা