সারাদেশ

গোপালগঞ্জে ২ যুবকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরের গেটপাড়া ও সদর উপজেলার পুকুরিয়া এলাকা থেকে এ দুই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকার লুথু মিয়ার ছেলে দুলু মিয়া(২৫) ও সাতক্ষিরা জেলার মোঃ কুদ্দুস মিয়ার ছেলে মো. রায়হান মিয়া(১৯)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা শহরের গেটপাড়া ব্রীজের নিচে খালের মধ্যে দুলু মিয়ার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুকুরিয়া এলাকায় রায়হান নামে এক ইটভাটা শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা বুধবার দুপুরে ওই যুবককে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রায়হান পুকুরিয়া এলাকায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা