সারাদেশ

১ বছর পর খুলনা মহানগর ও জেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিনিধি, খুলনা : সম্মেলনের প্রায় ১ বছর পর খুলনা মহানগর আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা আওয়ামী লীগেরও ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলটির কমিটি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে অনুমোদন দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

খুলনা মহানগর আওয়ামী লীগে আলহাজ তালুকদার আব্দুল খালেককে সভাপতি ও এমডিএ বাবলু রানাকে সাধারণ সম্পাদক রেখে এ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ১১ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন, কাজী আমিনুল হক, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, শেখ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অ্যাডভোকেট রজব আলী সরদার, অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ ও মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ।

তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু ও মো. আশরাফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হলেন, শেখ ফারুক হোসেন, আবুল কালাম আজাদ কামাল ও মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবীর।

এছাড়া আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আলী আকবর টিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শাহাজাদা, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেড এ মাহমুদ ডন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামছুজ্জামান মিয়া স্বপন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলোকা আনন্দা দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ মো. ফারুক হাসান হিটলু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিরেন্দ্র নাথ ঘোষ, উপ দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল এবং কোষাধ্যক্ষ শেখ নূর মোহাম্মদ।

কমিটিতে সদস্য রয়েছেন ৩৫ জন। এরা হলেন, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, অ্যাডভোকেট চিশতি সোহরাব হোসেন শিকদার, আলহাজ্ব মিজানুর রহমান মিজান, আবুল কালাম আজাদ, শেখ সিদ্দিকুর রহমান, শেখ আমিনুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মোশারাফ হোসেন (কাউন্সিলর), শেখ মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান, আব্দুল্লাহ হারুন রুমি, আজগর আলী মিন্টু, অধ্যাপক রুনু ইকবাল. মাহাবুবুল আলম বাবলু মোল্লা, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, এসএম আনিছুর রহমান, মো. তরিকুল আলম খান, কাজী জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, শেখ হাফিজুর রহমান, মো. আনিছুর রহমান বিশ্বাস, মো. গাউসুল আযম, মুক্তিযোদ্ধা মুন্সি আবদুল ওয়াদুদ, মনিরুজ্জামান সাগর, আলহাজ্ব মনিরুজ্জামান খান খোকন ও এস এম আকিল উদ্দীন।

এদিকে, একই সময় খুলনা জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের কমিটিতে শেখ হারুনুর রশীদকে সভাপতি ও অ্যাডভোকেট সুজিত অধিকারীকে সাধারণ সম্পাদক রেখে কমিটি ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা