সারাদেশ

সাভারে চাকরি দেয়ার নামে প্রতারণায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক : সাভারের আনন্দপুর এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে দুই নারীসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৪ এর সদস্যরা।

সোমবার (৪ জানুয়ারি) র‌্যাব ৪ এর সহকারী পরিচালক এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।অভিযানের সময় ২০ ভুক্তভোগী চাকরি প্রার্থীকেও উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- শাহারা বানু , মশিউর রাহমান, রবিউল ইসলাম রবি ও সাবিনা ইয়াসমিন। তাদের কাছ থেকে ৩৭টি ভর্তি ফরম, ৭টি টাকা জমার রশিদ বই, ৬টি নিয়োগ বিজ্ঞপ্তি, ১০টি অঙ্গীকারনামা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে সাভারের আনন্দপুর এলাকায় প্রজন্ম ফোর্স (প্রা.) লিমিটেডের অফিসে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই চক্রের সদস্যরা র‌্যাবকে জানিয়েছে, তারা চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। তারা রাজধানীসহ ঢাকা জেলার একাধিক জায়গায় অফিস ভাড়া নিয়েছে। এসব অফিসে চাকরি প্রত্যাশীদের নানা প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে নিয়ে আসত।

পরে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিত। পরে চাকরি প্রত্যাশীরা এই জালিয়াতি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে চক্রটির সদস্যরা টাকা ফেরত না দিয়ে উল্টো নানা হুমকি দিত। অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়।

জিয়াউর রহমান আরও বলেন, আটক ব্যক্তিরা আমাদের কাছে তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা