সারাদেশ

চট্টগ্রামে আ. লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের চাঁন্দগাও থানা এলাকায় আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (০২ জানুয়ারি) রাত ৯টার দিকে চান্দগাঁওয়ের মোহরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চান্দগাঁও থানা যুবলীগ নেতা মোহাম্মদ তৌহিদ ইরফান। বাকি দুইজন বিএনপির কর্মী বলে জানা গেছে।

সূত্র জানায়, মোহরার ৫ নম্বর ওয়ার্ডে নগর বিএনপির করোনা সামগ্রী বিতরণের অনুষ্ঠান ছিলো। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বাধা দেন স্থানীয় কয়েকজন যুবলীগের নেতাকর্মী। এসময় যুবলীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ইরফানকে মারধর করেন বিএনপির কর্মীরা।

এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এসে পাল্টা ধাওয়া দেয়। পরে বিএনপির কর্মীরা মোহরা এলাকায় সড়কে অবস্থান নিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

চান্দগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা