সারাদেশ

কোন বিদ্রোহী আ.লীগের নৌকায় চড়তে পারবে না : নানক

আল-মামুন, খাগড়াছড়ি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “কোন বিদ্রোহী আওয়ামী লীগের নৌকায় আর চড়তে পারবে না। যারা আওয়ামী লীগ করবে তাদের দলের প্রতি আনুগত্য থাকবে। তারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হতে পারে না। আর যারা দলের ও নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে তারা দলের সদস্য পদ পাবে না।”

শনিবার (২ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তার মধ্যে নেত্রী যাকে চূড়ান্ত মনোনীত করবে তার বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ নেই। যারা আওয়ামী লীগ করবে, তাদের নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে।

দলকে শৃঙ্খলায় আনতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন বিদ্রোহী আর আওয়ামী লীগের নৌকায় আর চড়তে পারবে না। যারা বিদ্রোহ করবে, তারা দলের সদস্য পদ আর পাবে না বলেও হুঁশিয়ারি জানান তিনি। এসময় তিনি খাগড়াছড়িতে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহবান জানান।

শরনার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে এসময় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা, এড. আশুতোষ চাকমা, এমএ জব্বার, পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা, শাহিনা আক্তার, খোকনেশ্বর ত্রিপুরাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। পরে সমাবেশ শেষে তিনি নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযোগ করেন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা