সারাদেশ

কক্সবাজারে জলদস্যুদের হাতে কার্গোসহ ৭ জন অপহরণ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার থেকে সাগর পথে নারায়ণগঞ্জ যাওয়ার পথে একটি লবণবোঝাই কার্গোসহ ৭ জন মাঝিকে অপহরণ করেছে জলদস্যুরা। অপহরণ করে মোটা অঙ্কের চাঁদার দাবিতে জলদস্যুরা সেই কার্গোর মাঝি-মাল্লাদের জিম্মি করে রেখেছে বলে জানা গেছে।

শুক্রবার ( ১ জানুয়ারি) বিকেলে সাড়ে ৭ হাজার মণ লবণ নিয়ে কক্সবাজারের ইসলামপুর থেকে নারায়ণগঞ্জে যাওয়ার পথে এমভি জয়নাল নামের কার্গোতে এমন ঘটনা ঘটে। এ সময় চাঁদার দাবিতে কার্গোর মাঝিসহ ৭ জনকে জিম্মি করে জলদস্যুরা।

কার্গোর মাঝি আব্দুর রহিম জানান, জলদস্যু দলটি তাদেরকে জেলার বদরখালীর ১ নম্বর ব্লকের গোদার গুনা এলাকায় জিম্মি করে রেখেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ জোবায়ের বলেন, ‘আমরা এ ব্যাপারে এখনও কোনও লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা