সারাদেশ

নতুন বই পেয়ে শিশুদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক : করোনার মহামারির কারণে এবার উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিচ্ছেন শিক্ষকরা।

শুক্রবার (১ জানুয়ারি) দেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বই দেয়া হচ্ছে। করোনাভাইরাসের কারণে সতর্কতা হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ বাড়ি বাড়ি গিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিচ্ছেন। নতুন শ্রেণির নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীরাও খুশি। তাদের এখন অপেক্ষা কবে তারা স্বাভাবিকভাবে আবারও নিজেদের প্রিয় বিদ্যালয়ে ফিরতে পারবে।

অনেকে স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে এসে বই নিচ্ছেন। তবে মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষার্থীরা স্কুল থেকে বই নিচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার।

করোনার সংক্রমণের কারণে এবার একদিনেই সব শিক্ষার্থী নতুন বই পাবে না। কয়েক দিন ধরে ভাগ ভাগ করে এই বই দেয়া শুরু হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জের বারবয়লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ বই বিতরণ শুরু করেন। শিক্ষক-শিক্ষিকাগণ এলাকা ভিত্তিক ভাগ করে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি বই পৌঁছে দিচ্ছেন।

স্কুলের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন জানান, নির্দেশনা অনুযায়ী আমরা কয়েকটি এলাকা ভাগ করে শিক্ষার্থীদের বই পৌঁছে দিচ্ছি। কিন্তু নতুন বই পাওয়ার আগ্রহ ও আনন্দে অনেক ছাত্র-ছাত্রী স্কুলেও চলে এসেছে। যদিও তাদের আগেই জানানো হয়েছে যে বই পাওয়ার জন্য স্কুলে আসার প্রয়োজন নেই।

স্কুল থেকে বই গ্রহণ করে আনন্দিত মোর্শেদা আক্তার জুঁই বলে, বছরের প্রথম দিন নতুন বই পেয়ে তার খুবই ভালো লাগছে। আরও ভালো লাগছে অনেক দিন পর স্কুলে এসেছি। এক সঙ্গে অনেককে পেয়েছি। আজ স্কুলে অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে।

এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রায় সাড়ে ৩৪ কোটি বই বিতরণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এদিন স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।

২০১০ সাল থেকে প্রতিবছর ১ জানুয়ারি সারা দেশে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে। তবে এবার করোনার সংক্রমণের কারণে উৎসব করে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই দেয়া সম্ভব হচ্ছে না।

করোনার সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সবশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই ছুটি আছে।

সান নিউজ/সালমান/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা